শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জের কানাইপুর মাঠে বারুনী মেলা পুলিশের ধাওয়া খেয়ে জুয়ারীদের পলায়ন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৮১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারুনীমেলা কানাইপুর মাঠে গতকাল বুধবার রাতে শেষ হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সনাতন র্ধমাবলম্বীদের মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে পূণ্যতীর্থ গঙ্গাস্নান উপলক্ষ্যে কানাইপুর মাঠে এ মেলা অনুষ্টিত হয়। মেলাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন গ্রামের ও শহরের হাজার হাজার লোকের সমাবেশ ঘটে। মেলায় আগমনকারী বিভিন্ন শ্রেনী পেশার দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। শত শত বছরের ঐতিহ্যবাহী এই মেলায় ছোটদের খেলনা ও ষ্টেশনারী সামগ্রী, কাঠ ও বাশের তৈরী আসবাবপত্র প্রচুর পাওয়া যায়। মেলার প্রধান আকর্ষণ বেল, তৈজষপত্র, তেতুল, বাশের লাটি ও মাটির তৈরী বিভিন্ন জিনিস উল্লেখযোগ্য। প্রতি বছরই মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে এ মেলা অনুষ্টিত হয়। অতীতে এ মেলাতে কোনরুপ জুয়ার আসর না দেখলেও গত ২/৩ বছর যাবত স্থানীয় ও আশপাশের গ্রামের কিছু জুয়ারীরা দিনভর প্রকাশ্যে জুয়ার আসর বসায়। নবীগঞ্জ থানা পুলিশের ব্যাপক অভিযানে ও স্থানীয় লোকজন জুয়া খেলায় বাঁধা দিলে সাময়িকভাবে জুয়ারীরা পালিয়ে গেলেও পরবর্তীতে সন্ধ্যার পর প্রকাশ্যে জুয়ারীরা পুনরায় জুয়ার আসর বসায়। পরবর্তীতে আবার পুলিশের ধাওয়া খেেেয় পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com