সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বাহুবলে আলোচিত কৃষক লতিফ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার আলোচিত কৃষক আব্দুল লতিফ (৫০) হত্যা মামলায় মানিক মিয়া নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়েরা জজ এস এম নাসিম রেজা এ দন্ডাদেশ প্রদান করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মানিক মিয়া বাহুবল উপজেলার মিঠাপুকুর গ্রামের আফতাব উদ্দিনের পুত্র।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাহুবল উপজেলার মিঠাপুকুর গ্রামের মৃত আজিদ মিয়ার পুত্র আব্দুল লতিব ধান কাটার জন্য জমিতে যাচ্ছিলেন। এ সময় আসামী মানিক মিয়াসহ একদল লোক পূর্ব বিরোধ জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায়। এ সময় সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর তিনি মারা যায়।
এ ঘটনায় নিহত আব্দুল লতিবের পূত্র আব্দুল মন্নান দন্ডপ্রাপ্ত মানিক মিয়াসহ ১২ জনের নামের বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল আহাদ ফারুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com