মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

পবিত্র ঈদকে ঘিরে শহরের ঘাটিয়া বাজারে কাপড়ের অতিরিক্ত দাম ॥ এসডি স্টোর, দুবাই বোরকা হাউজকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদ সামনে এলেই দেশের বিভিন্ন বাজারে কেনাকাটার চাপ বাড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন-এমন অভিযোগ প্রায়ই উঠে আসে। এবার হবিগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ঘাটিয়াবাজারে অভিযান চালিয়ে এমন অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ঘাটিয়াবাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসডি স্টোর, দুবাই বোরকা হাউজ এবং ফল ভান্ডার (স্টেশনারী দোকান) এই তিনটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। পরে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, অনেক পণ্যের প্রকৃত দাম গোপন রেখে দোকানগুলো নিজেদের তৈরি স্টিকার লাগিয়ে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দিচ্ছিল। অভিযোগ রয়েছে, প্রায় ৩ হাজার টাকা মূল্যের কাপড় ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছিল। এতে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযানে অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শ্যামল দত্ত। তিনি বলেন, “ঈদকে সামনে রেখে বাজারে যেন কোনো ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় বা প্রতারণা করতে না পারে, সে জন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় ক্রেতাদের অভিযোগ, ঘাটিয়াবাজার এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু দোকানে পণ্যের প্রকৃত মূল্য উল্লেখ না করে নিজেদের স্টিকার লাগিয়ে অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা রয়েছে। বিশেষ করে উৎসব মৌসুমে এই প্রবণতা আরও বেড়ে যায়। এতে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হন এবং অনেক সময় না জেনেই বেশি দামে পণ্য কিনতে বাধ্য হন। অভিযানের সময় উপস্থিত কয়েকজন ক্রেতা বলেন, বাজারে অনেক দোকানে একই ধরনের কাপড় বা পণ্যের দাম দোকানভেদে কয়েকগুণ বেশি দেখা যায়। ফলে সাধারণ মানুষ বুঝতে পারেন না কোনটি সঠিক মূল্য। তারা মনে করেন, নিয়মিত বাজার মনিটরিং হলে এ ধরনের অনিয়ম অনেকটাই কমে আসবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ঈদকে সামনে রেখে বাজারে নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোথাও অতিরিক্ত দাম আদায়, ভেজাল পণ্য বিক্রি বা প্রতারণার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিকতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। ন্যায়সংগত দামে পণ্য বিক্রি করলে যেমন ক্রেতারা স্বস্তি পাবেন, তেমনি বাজারেও সুস্থ প্রতিযোগিতা বজায় থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com