সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

সীমান্ত এলাকায় ২৪ ঘন্টার পৃথক অভিযানে ৬৬ লক্ষ টাকা মূল্যের শাড়ী, জিরা-গরু জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বড় ধরনের সাফল্য অর্জন করেছে। গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ৬৬ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, জিরা এবং ১০ টি গরু জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্ত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। গতকাল ১২ মার্চ সকাল ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো এই সমস্ত জিরা জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ২৭ লক্ষ টাকা। এছাড়াও হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন কাকমারাছড়া বিওপির টহলদল ১২টার সময় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে জাম্বুরাছড়া নামক স্থান থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৩১ লক্ষ টাকা। অপরদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন গুইবিল এবং চিমটিবিল বিওপি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি ভারতীয় গরু জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ টাকা। জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ৬৬ লক্ষ টাকা। অবৈধভাবে আনা এই পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্র্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com