মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মুরাদ জামিনে মুক্তি লাভ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৬৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলম মুরাদ জামিনে মুক্তি পেয়েছেন। গত বুধবার দুপুর ২ টায় জামিন শুনানি শেষে বিজ্ঞ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। পরদিন (গতকাল বৃহস্পতিবার) সকাল ৯ টায় হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহি কমিটির সমবায় বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছের বাসভবনে যান মোশাহিদ আলম মুরাদ। পরে বিশাল মোটরসাইকেল শোডাউন সহকারে তাকে ফুলেল মালা দিয়ে নবীগঞ্জ নিয়ে আসেন নবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির যুব-বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ সুমন, মীরজাহান মিয়া, ডালিম আহমেদ চৌধুরী, স্বপন আহমেদ ডন, আব্দুল কদ্দুস, জিল্লুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুজ্জামান চৌধুরী তুহিন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম জুনেদ, কুতুব উদ্দিন আহমেদ মাখন, আল-আমিন চৌধুরী, কাজল আহমেদ, এসএম আলামীন, ফরহাদ আহমেদ, জাকারিয়া আহমেদ, কপিল আহমেদ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সরোয়ার আহমেদ জেসন, সোহেদ মিয়া, সাইফুর রহমান, ফরহাদ হাসান (বাবু), রাকিব মিয়া, কলেজ ছাত্রদল নেতা জুলন উল্লাহ, রুবেল মিয়া, মোঃ নাবিদ মিয়া, হুমায়ূন আহমেদ, মোঃ আলাল মিয়া, এসএম আমীর হামজা, পিয়াস মিয়া, জাহেদ মিয়া প্রমূখ। উল্লেখ্য, বিগত জাতীয় নির্বাচনের পূর্বে নবীগঞ্জ উপজেলার বান্দের বাজার নামক স্থানে ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়ার গাড়ি বহরের হামলার প্রেক্ষিতে মোশাহিদ আলম মুরাদসহ ৬০ জনের নাম উল্লেখ করে স্থানীয় যুবলীগ নেতা নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গত ১৮ মার্চ বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট শাহিনুর আক্তার তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com