বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই ॥ ক্ষতি ২৫ লক্ষাধিক টাকা

  • আপডেট টাইম সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। গতকাল রবিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ দোকান গুলো হচ্ছে পেট্রোলের দোকান মদিনা এন্টার প্রাইজ, হৃদয় এন্টার প্রাইজ, কামাল মিয়ার দোকান ও একটি চা ষ্টল।
বিভিন্ন সূত্রে জানা যায়, ওই এলাকার মদিনা এন্টারপ্রাইজ নামে পেট্্েরালের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। সাথে সাথে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগীতায় প্রায় ২ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সামছুল আলম জানান, দুপুরে হঠাৎ করে ওই দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই আগুণের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় প্রায় ২ ঘন্টা প্রাণপণ চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে সদর থানার পুলিশ, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর সভাপতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com