বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-লাখাই সড়ক সংস্কারের দাবীতে জনতার মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৬৭৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জ-লাখাই ও নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের লাখাই অংশ পুননির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে স্থানীয় বুল্লা বাজারে মানববন্ধন কর্মসূচি হয়। উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে নুরুল আলম সুহেলের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান আজনু, চেয়ারম্যান আব্দুল হাই কামাল, বাদশা মিয়া, মাসুকুর রহমান মাসুক, খলিলুর রহমান, আব্দুল মমিন, মনিরুল আলম জসিম, সামছুল হক মালদার, আতাউর রহমান, নিজাম উদ্দিন, মনিরুজ্জামান প্রমুখ। এছাড়াও মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তগণ বলেন, আগামী ১৫দিনের মধ্যে রাস্তার কাজ শুরু না করলে ঠিকাদারী প্রতিষ্ঠানেরর বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আজ সোমবার জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হবে বলে মানববন্ধনে বক্তাগণ বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com