শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

প্রেমের টানে লাখাইয়ে প্রেমিকার বাড়িতে আনসার সদস্য আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে ঢাকা থেকে এসে লাখাইয়ে প্রেমিকার বাড়িতে এক আনসার সদস্য ধরাশায়ী হয়েছে। অবশেষে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে লাখাই থানায় সোপর্দ করা হয়েছে। লাখাই থানার পুলিশ গতকাল সোমবার বিকালে প্রেমিক যোগলকে কোর্টে প্রেরণ করেন। তারা হলো, ঢাকা মোগদা পাড়া এলাকার ঠিকাতলী বাসিন্দা মৃত আব্দুল মন্নানের পুত্র আনসার সদস্য জাকির হোসেন (২৫) ও লাখাই উপজেলার বামৈ গ্রামের মৃত ওয়াজ আলীর কন্যা লিমা আক্তার (২০)।
পুলিশ জানায়, আজ থেকে ৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে দুইজনের মাঝে পরিচয় হয়। একজন আরেকজনকে কাছে পেতে দিওয়ানা হয়ে উঠে। গত রবিবার লিমার বাড়িতে কেউ না থাকার সময় জাকিরকে ফোন করে আনে। রাতে দরজা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়লে আশপাশের লোকজন তাদের কথাবার্তা শুনে কৌশলে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে থানায় সোপর্দ করে। গতকাল সোমবার দুপুর পর্যন্ত থানায় কোন অভিভাবক না আসায় পুলিশ তাদের কোর্টে প্রেরণ করে। এ ঘটনা নিয়ে রসালো আলোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com