বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ট্রাক চাপায় সিএনজি চালকের মর্মান্তিক নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৭৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোট ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এম এ মোতালিব চত্বরে ট্রাক চাপায় হাফিজুর রহমান (২৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জিন্নাত উল্লাহর ছেলে। ঘটনার সিএনজি শ্রমিকরা ওই এলাকায় বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাক চালকের শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
জানা যায়, শহরের বাইপাস সড়ক দিয়ে কামড়াপুরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় এম এ মোতালিব চত্বর এলাকায় পৌঁছলে অটোরিকশার সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে সজোরে ধাক্কা লাগে। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে চালক গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়েয় এসআই আব্দুর রহিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক এবং অটোরিকশা আটক রয়েছে। তবে ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com