বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নিধন

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব শত্র“তার জের ধরে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার পোনা মাছ নিধন করা হয়েছে। গত ১৫ মার্চ দিবাগত রাতে বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের করচা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুকুরের স্বত্বাধিকারী সৈয়দ এবাদুল হাসান এলেমান গত ১৫ মার্চ বানিয়াচং থানায় জিডি করেছেন। জিডিতে বলা হয়, সৈয়দ এবাদুল হাসানের বাড়ি এলাকায় ৬টি পুকুরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় সকল পুকুরের পোনা মাছ একটি পুকুরে এনে রক্ষণাবেক্ষণ করে আসছেন। গত ১৪ মার্চ রাতে অসুস্থতার কারণে নিযুক্ত পাহারাদার ফয়ছল মিয়া বাড়ি চলে যায়। এরই মাঝে কে বা কারা পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকা মূল্যের পোনা মাছ ক্ষতিসাধণ করে। ভোরে পাহাদার ফয়ছল এসে দেখতে পায় পুকুরে পোনা মাছ মরে ভেসে উঠেছে। পূর্ব শত্র“তার জের ধরে এ পোনা মাছ নিধনের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com