বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

মাদক মামলায় শহরের ২ জনের ৩ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৭৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পৃথক দুইটি মাদক মামলায় যুবদল কর্মীসহ দুই জনের তিন বছরের সাজা ও অর্থদন্ড প্রদান করেছেন হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের বিচারক কাজী মিজানুর রহমান। গতকাল বুধবার বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে এক হাজার টাকা জরিমান অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল মতিন। রায়ের সময় বাচ্চু মিয়া উপস্থিত ছিল। তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়া যুবদল কর্মী হাবিবুর রহমান পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৭ নভেম্বর রাজনগর কবরস্থান সড়ক থেকে মাদক দ্রব্য অধিদপ্তরের একটি দল শহরের আনোয়ারপুর এলাকার মৃত সাদত হোসেনের পুত্র হাবিবুর রহমান (৪০) কে আটক করে। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মাহমুদুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। অপর দিকে সদর থানার এসআই প্রভাকর রায়ের নেতৃত্বে একদল পুলিশ ২নং পুল এলাকা থেকে তেঘরিয়া গ্রামের মৃত বাবর আলীর পুত্র বাচ্চু মিয়া (৩৫) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসআই প্রভাকর রায় বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত সাক্ষ্য প্রমাণ শেষে হাবিবুর রহমানকে ২ বছরের কারাদন্ড ও বাচ্চু মিয়াকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে প্রত্যককে এক হাজার টাকা জরিমান অনাদায়ের এক মাসের কারাদন্ড দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com