শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হাস্যোজ্জল হিরাজ মিয়া আর নেই

  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৮২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হিরাজ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) ভোরে ঢাকার গ্রীন রোডস্থ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।
বাদ আছর হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার জামে মসজিদে ১ম ও বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
নামাজে জানাজায় অংশ নেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
মরহুমের নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, হিরাজ মিয়া ছিলেন আপাদমস্তক একজন ভাল মানুষ। তার মতো স্বচ্ছ মানুষ সমাজে খুব কম রয়েছে। শুধু রাজনীতিতেই নয়, সমাজের সকল ভাল কাজেই ছিল তার ভূমিকা। অত্যন্ত ধৈর্য্যরে সাথে সামাজিক কর্মকান্ড পরিচালনা করতেন তিনি। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, মরহুম হিরাজ মিয়া, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হবিগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপত ছিলেন। এছাড়াও তিনি মার্চেন্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এদিকে হিরাজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগে সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতচ্ছিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সংবাদপত্রে প্রেরিত শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com