মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আদালত প্রাঙ্গণে বিভিন্ন মামলার জব্দকৃত বিপুল পরিমান চাউল নিলামে বিক্রি

  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৬১২ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন মামলার জব্দকৃত বিপুল পরিমান চাউল নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পুরাতন ফৌজদারী কোর্টের মাঠে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালের নির্দেশে এ চাউল নিলামে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহীনুর আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান প্রধান, মালখানার দায়িত্বপ্রাপ্ত সিএসআই সিরাজ উদ্দিন আহমেদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মোঃ আলামিন হোসেন, সার্ভেয়ার রাজু আহমেদ, পুলিশ সদস্য আবুল খায়ের সহ অন্যান্য সরকারী কর্মকর্তাগণ। নিলামে সর্বোচ্চ দামে চুনারুঘাট উপজেলার কাছুয়া গ্রামের আবু জাহিরের পুত্র কামাল মিয়া এ চাউল ক্রয় করেন। এসব চাউল হবিগঞ্জ ও লাখাই থানার পুলিশ জব্দ করেন। পরবর্তীতে আদালতে মামলা নিষ্পত্তি হওয়ায় প্রায় ৬ টন চাউল নিলামে বিক্রয় করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com