বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৫৫৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪’শ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে। আটককৃতরা হচ্ছে চুনারুঘাট উপজেলার গুরারুক গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র নুরুল হক (৪২), একই উপজেলার টিলাবাড়ি গ্রামের মৃত আবুল কাসেমের পুত্র মোঃ জাহাঙ্গীর (৪৫)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাত প্রায় ১১টার দিকে হবিগঞ্জ ডিবি’র এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট উপজেলার তৈইগাও গ্রামে অভিযান চালায়। এ সময় সাইফুর রহমান নামে এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তা থেকে উল্লিখিত ২ মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে। এ সময় তাদের দেহ তল্লাসী করে ৪’শ পিছ ইায়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবির এসআই দেবাশীষ তালুকদার বাদী হয়ে আটককৃত মাদক আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com