বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৫৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৯৪ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা সহ রেজাউল করিম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার রেজাউল রাজশাহী জেলার পবা উপজেলার মুন্না পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এছাড়া শনিবার রাতে উপজেলার দরগা গেইট এলাকায় মাধবপুর থানার এসআই কামাল হোসেন অভিযান চালিয়ে ২শ ১৪ পিস ইয়াবা সহ হুসাইন শাহ শিপন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিপন উপজেলার রূপনগর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, মাদক সহ গ্রেফতার ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com