বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৬৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘ভোটার হব, ভোট দেব’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শুক্রবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি শহরের বিভিন্ন গুলূত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ। নবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি আলী আমজদ মিলনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাকসুুদুল আলম, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নির্বাচন অফিসের সহকারী মনিরুল ইসলাম, সুমন দাস প্রমূখ। উল্লেখ্য, ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এরই প্রেক্ষিতে ১ মার্চ প্রথমবারের মতো সারা দেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com