বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বীর মুক্তিযোদ্ধা শাহ সুন্দর আলী ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত ॥ পরিবারের দোয়া কামনা

  • আপডেট টাইম সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শাহ সুন্দর আলী ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্তমান উপদেষ্টা হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শাহ সুন্দর আলী মুক্তিযোদ্ধের লড়াকু সৈনিক। মুক্তিযোদ্ধ ও রাজনীতিতে সফল হলেও বিভিন্ন রোগ বালাই তার পিছু ছাড়ছে না। ৭৪ বছর বয়সে তিনি ব্রেইন ষ্ট্রেকে আক্রান্ত হয়েছেন। গত ১৫ ফেব্র“য়ারী সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ মিফতাহ উদ্দিনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শাহ সুন্দর আলী জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধের শুরুতে ভারতে ট্রেনিং শেষে নবীগঞ্জ ও শেরপুর সহ বিভিন্ন স্থানে জীবন বাজি রেখে হানাদার মুক্ত করেছেন মাতৃভূমিকে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে নবীগঞ্জ ও হবিগঞ্জ জেলায় তৃনমূল পর্যায়ে ছাত্র রাজনীতি মাধ্যম থেকে মূল সংগঠন আওয়ামীলীগকে সুসংঘটিত করেছেন। তার তিন ছেলে ও এক মেয়ে ও স্ত্রী রয়েছেন। পরিবারের পক্ষ থেকে শাহ সুন্দর আলীর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, তিনি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বরচর গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com