বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা চেয়ারম্যান প্রার্থী পথসভায় মোতাচ্ছিরুল ইসলাম ॥ আপনাদের সেবার জন্য আমার বাসার দরজা ২৪ ঘন্টা খোলা

  • আপডেট টাইম রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সভায় চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি আপনাদের সহযোগিতা ও ভালবাসা নিয়ে পথ চলতে চাই। তাই আগামী ১০ মার্চের নির্বাচনে আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করি আপনারা আমাকে ফিরিয়ে দিবেন না।
তিনি বলেন, একটি রাজনৈতিক পরিবার থেকে আমার বেড়ে উঠা। কিভাবে জনগণের সেবা করতে হয় আমি সেটা জানি। যে কোন সময় আপনারা আমাকে পাশে পাবেন। আমার বাসার দরজা আপনাদের সেবার জন্য ২৪ ঘন্টা খোলা। গতকাল হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মোতাচ্ছিরুল ইসলাম বলেন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধায়নে হবিগঞ্জ সদর উপজেলাকে একটি আধুনিক ও যোগপযোগী উপজেলা হিসাবে গড়তে চাই। এ জন্য আপানাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমার বিশ্বাস আমি আপনাদের পাশে পাব। নির্বাচনী প্রচারাকালে বিভিন্ন গ্রামের বিশিষ্ট মুরুব্বী, যুব সমাজ ও দলীয় নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com