বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আপনাদের সেবক হয়ে উন্নয়নের ফেরি করতে চাই-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে উপজেলার উচাইল বাজারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত আপনাদের পাশে থেকে সেবা করে যাচ্ছি। ভবিষ্যতেও করতে চাই। তাই আপনাদের ভালবাসা পেতে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস নিজের ছেলে-ভাই-বন্ধু হিসাবে ১০ তারিখে নির্বাচনে আনারস প্রতীকে আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।
তিনি বলেন, আমিও আপনাদের প্রতিশ্র“তি দিতে চাই, হবিগঞ্জ-৩ আসনের উন্নয়নের কারিগর আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সার্বিক তত্ত্বাধায়নে আপনাদের সাথে নিয়ে এই উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করব। মোতাচ্ছিরুল ইসলাম বলেন, শাসক হয়ে নয়, আপনাদের সেবক হয়ে উন্নয়নের ফেরি করতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com