বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সমাচারে স্টাফ রিপোর্টার শুভ’র মা আর নেই ॥ শোক

  • আপডেট টাইম শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ’র মাতা শিউলী গোস্বামী আর নেই। শুক্রবার দুপুরে তিনি নিজ বাড়ি সদর উপজেলার রঘুদয়ালপুর ঠাকুরবাড়িতে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত তিনি কিডনী রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বিকেলেই তার শেষকৃত্য করা হয়। শিউলী গোস্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সমাচার পরিবার। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, বার্তা সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, স্টাফ রিপোর্টার কাউছার আহেমদ টিপু, জাকারিয়া চৌধুরী, আখলাছ আহমেদ প্রিয়, তারেক রহমান, জাহেদ আলী মামুন, মোহাম্মদ শাহ আলম প্রমুখ। তারা তার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
জেলা সাংবাদিক ফোরামের শোক
হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ’র মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ। পত্রিকায় এক বিবৃতিতে শিউলী গোস্বামীর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
হবিগঞ্জ এক্সপ্রেস পরিবারের শোক
দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ’র মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, নির্মল ভট্রাচার্য্য রিংকু, সায়েদুজ্জামান জাহির, আবু হাসিব খান চৌধুরী পাবেল, মোঃ ছানু মিয়া, এম কাউছার আহমেদ, কাজী মিজানুর রহমানসহ অন্যান্যরা। এক বিবৃতিতে শিউলী গোস্বামীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com