শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ২১ ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব মিলনাতয়নে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। ক্লাব সভাপতি আ স ম আফজল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী, পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, কাজী গোলাম মর্তুজা, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক নাছরিন হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টার ঐক্য পরিষদের সভাপতি অসিত দাস মন্টু, প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক শামীম চৌধুরী প্রমুখ। পরে বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com