বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রক্তে রাঙ্গানো একুশে ফেব্র“য়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালী জাতির ঐতিহ্য ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলা দাবীতে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজ পথে নেমে আসে বাংলার দামাল ছেলেরা। সেদিন পুলিশের বুলেটের আঘাতে প্রাণ বির্সজন দেন সালাম, জব্বার, বরকত, রফিক, সফিকসহ নাম না জানা আরো অনেক বাঙ্গালী। বাহান্নর মহান আন্দোলন। রক্তে রাঙানোর ঐতিহাসিক দিনটি বাঙালি জাতি কোনো দিনই ভুলতে পারবে না, তা চোখ বুজেই বলে দেয়া যায়। স্মৃতিঘেরা এই দিনটির দিকে যদি আমরা পেছন ফিরে তাকাই তাহলে আমাদের চোখে ফুটে ওঠে প্রতিটি বছরের একুশে ফেব্র“য়ারির ভোররাতের চিত্র। জেলা শহর নয়, উপজেলাগুলো এবং সেখান থেকে প্রতিটি ইউনিয়ন ও গ্রাম সর্বত্র একুশের প্রভাতফেরি নগ্নপদে অসংখ্য তরুণ-তরুণী-যুবক-যুবতী, বৃদ্ধÑবৃদ্ধাÑসবাই ছুটে চলে নিজ নিজ এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবিগঞ্জের বৃন্দাবন কলেজে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। ফুলে ফুলে ভরে উঠে হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার।
গতকাল রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঅঞ্জলী অর্পন করা হয়।
এদিকে যথাযথ মর্যাদায় দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, রাত ১২টা ১ মিনিটে স্থানীয় বৃন্দাবন কলেজ মহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ভোর ৬টায় প্রভাতফেরি, সকাল ১০টায় শিশু একাডেমীতে শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১টায় কিশোর-কিশোরীদের রচনা প্রতিযোগিতা, বিকেল ৪টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও সন্ধ্যে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া সুবিধামত সময়ে ভাষা শহীদদের রুহের মাগেফেরাতের উদ্দেশ্যে মিলাদ-মাহফিল, দোয়া ও বিশেষ প্রার্থণা অনুষ্ঠান এবং প্রামাণ্য অনুষ্ঠানসহ ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com