বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পইলে সৈয়দ আহমদুল হকের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পইলে সৈয়দ আহমদুল হকের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। গত সোমাবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আহমদুল হকের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পইল নতুন বাজারে হাজী মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পইল ইউপির নয়টি ওয়ার্ড থেকে মুরুব্বীয়ান, যুবক ও সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। হাজারো মানুষের অংশগ্রহনে পইল ইউনিয়নবাসী আসন্ন নির্বাচনে সৈয়দ আহমদুল হককে তাদের অকুন্ঠ সমর্থন প্রদান করেন। সভায় বক্তাগন বলেন সকল শ্রেনী পেশার মানুষের সম্মিলিত প্রয়াসে সৈয়দ আহমদুল হক নিশ্চয়ই বিজয়ী হবেন। সৈয়দ আহমদুল হকের জনপ্রিয়তা কোন দল বা গোষ্ঠীর মাঝে সীমাবদ্ধ নয়। সৈয়দ সাহেব সব দল ও মতের মানুষের কাছে সমান জনপ্রিয়। সভায় সৈয়দ আহমদুল হক এই বিশাল আয়োজনের জন্য পইলবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই প্রয়াস অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরামর্শ সভায় পইল ইউপির মুরুব্বী, যুবক ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com