বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিসিক শিল্পনগরীতে নকল ডিটারজেন্ট পাউডার তৈরীর কারখানা আবিস্কার

  • আপডেট টাইম বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীতে নকল ডিটারজেন্ট পাউডারের তৈরী অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকালে এ জরিমানা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি আনোয়ার হোসেন শামীম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে একটি বিস্কুট কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নকল ডিটারজেন্ট পাউডার কারাখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় এক হাজার প্যাকেট ও ৫০ কেজি খোলা ডিটারজেন্ট উদ্ধার করা হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানগুলোর মালিক হারুন মিয়াসহ তার সাথে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ওই সব আলামত ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন পেসকার বাবুল আহমেদ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ধুলিয়াখাল বিসিক শিল্পনগরীতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা নকল সাবান, ডিটারজেন্ট পাউডার, বিস্কুট খাবারসহ নকল মবিল তৈরি করে হবিগঞ্জ জেলা সহ বিভিন্ন স্থানে সরবারাহ করে আসছে। বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে এলে এ অভিযান শুরু হয়। ভ্রাম্যমান আদাতের ম্যাজিস্ট্রেট জানান, এ অভিযান নিয়মিতভাবে চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com