মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের ডাকঘর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড ॥ ব্যাপক ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল রবিবার রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দীর্ঘ এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই সময় কালীবাড়ি রোড এলাকা থেকে চৌধুরী বাজার খোয়াইমুখ পর্যন্ত বিদু্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ওই সড়কে যানজট সৃষ্টি হয়।
জানা যায়, ওই এলাকার প্রিয়া বেডিং স্টোর ও ফারুক ট্রেডার্সে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। নিমিশেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জলে উঠে। এ সময় দোকানে থাকা বিপুল পরিমাণ তুলা, হোম ও লেপ-তোষক ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ব্যকসের সভাপতি শামছুল হুদা ও সাধারণ সম্পাদক আলমগীরসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com