বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে লাক উৎসবের আলোচনায় এমপি আবু জাহির ॥ গুণীজনদের ইতিহাসের সাথে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লোক সংস্কৃতি আমাদের শিকরের কথা বলে। হাজার বছরে এই সংস্কৃতি আমাদের অহংকার। আবহমান বাংলার লোকজ ঐতিহ্য নিয়েই বাংলাদেশ। আর এই বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লোক গাথাঁ। এই লোক সংগীত বিশ^ দরবারে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়েছে। লোকসঙ্গীতকে দেশজুড়ে ছড়িয়ে দিতে হবে।
হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জালাল স্টেডিয়ামে ৩ দিনব্যাপি লোক উৎসবের ২য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চিত্ত বিনোদন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। আর যুগে যুগে মরমী সাদকরা জন্ম নিয়ে আমাদেরকে দিয়ে গেছেন সেই বিনোদনের সুযোগ। হবিগঞ্জে জন্ম নিয়েছেন শেখ বানু ও দ্বীনহীনসহ অসংখ্য গুণীজন। তাদের ইতিহাসের সাথে আমাদের নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। তাহলেই এই জেলার সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে অবগত হবে দেশবাসী। এ সময় দেশের বারেণ্য শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে অনাড়ম্বর পরিসরে এই উৎসব আয়োজনের জন্য জেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান এবং আগামীতেও এ ধরণের আয়োজনে তার সবধরণের সহযোগিতা থাকবে বলে জানান এমপি আবু জাহির।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কুদ্দুছ আলী সরকার, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী টিপু, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, কবি তাহমিনা বেগম গিনি প্রমুখ। অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার হাজারো লোকজন অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com