বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, লাখাই ও আজিমরীগঞ্জ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ মঙ্গলবার

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০১৪
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, লাখাই ও আজিমরীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওই দিন বেলা ১১ টায় উক্ত শপথ পাঠ করাবেন সিলেটের বিভাগীয় কমিশনার। গত ২৩ মার্চ অনুষ্টিত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা হচ্ছেন, হবিগঞ্জ সদর উপজেলার স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জে উপজেলায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদ, ও আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) মোঃ আতর আলী। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় সৈয়দ আহমদুল হক পরপর ৪ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকী ৩জন নতুন মুখ।
নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যানরা হচ্ছেন-হবিগঞ্জ সদর উপজেলায় জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী ফেরদৌস আরা বেগম, নবীগঞ্জ ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর মাওঃ আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান (স্বতন্ত্র) নাজমা বেগম, লাখাই উপজেলায় ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী ফয়জুন্নেছা বেগম, আজমিরীগঞ্জ ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান রুখসানা আক্তার (স্বতন্ত্র)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com