মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে কোচিং সেন্টারে প্রশাসনের অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রাইভেট কোচিং সেন্টার গুলোতে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী এ অভিযান পরিচালনা করেছেন। এ সময় নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রাইভেট কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা তরিগরি করে কোচিং সেন্টার থেকে সরে পড়েন। অভিযান চলাকালে কোচিং সেন্টার পরিচালক শিক্ষকদের না পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী শিক্ষার্থীদের সাথে কথা বলেন। প্রাইভেট কোচিং সেন্টারে না এসে ক্লাসে মনোযোগী ও বাড়িতে গিয়ে ভালভাবে পড়া-লেখা করার জন্য সু-পরামর্শ দিয়ে আসেন। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী বলেন, যেহেতু মহামান্য হাইকোর্টের আদেশ আছে এবং অনেক নীতি-মালা রয়েছে কোচিং সেন্টার নিয়ে। এ বিষয় গুলো মাথায় নিয়ে কাজ করতে হবে শিক্ষকদের। তিনি আরো বলেন, এসএসসি পরিক্ষা চলাকালীন সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। নবীগঞ্জের কোথায় ও যদি কোচিং সেন্টার চলছে এমন খবর পাওয়া যায় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com