সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

লাখাইয়ে এমপি আবু জাহিরকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয়বার নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহিরকে সংবর্ধনা প্রদান করছে লাখাই উপজেলার আগাপুর গ্রামবাসী। শনিবার বিকালে আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ষোল প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ মহোৎসব উপলক্ষে তারা এই সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার জনগণের উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে ভালবাসেন। তিনি সাধারণ মানুষের লোক। যে কারণে সরকারি সকল সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন। এমপি আবু জাহির আরো বলেন, আপনাদের প্রতিনিধি হয়ে গত ১০ বছর ধরে কাজ করে যাচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ সকল ক্ষেত্রেই অন্যান্য এলাকার চেয়ে বেশি উন্নয়ন দেয়ার চেষ্টা করেছি আমি। আবারো আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। অতীতের ন্যায় আগামী দিনেও যাতে জনগণের জন্য কাজ করতে পারিন সেজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন তিনি। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানালে উপস্থিত লোকজন হাত তুলে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
প্রমোদ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, করাব ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, ব্রাহ্মনডুরা ইউনিয়ন চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহফুজ মিয়া, আলী আবদার, বদিউল আলম কাজল, এডঃ খোকন গোপ সৌরভ, শরীফ উদ্দিন, এডঃ জুনায়েদ তালুকদার, শরিফুল আলম রনি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com