বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আখাউড়ায় ভারতীয় মদসহ একজন আটক

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০১৪
  • ৫১৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে তিতাস ব্রীজ সংলগ্ন রেলগেইট এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ মদসহ একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় মদপরিবহনকারী একটি সিএনজি (ব্রাহ্মণবাড়িয়া থ-১১-১২১০) জব্ধ করা হয়। আটককৃত ব্যক্তি হলো পৌরশহরের তারাগনের লাল মিয়ার পুত্র মো: জয়নাল মিয়া (৩০)। গত বৃহস্পতিবার রাত ৮টায় পাচারের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়ার সময় মদসহ পাচারকারীকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার এসআই মোখলেছুর রহমান ও এসআই রাসেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বাইপাস রেলগেইটে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজিতে তল¬াসী চালিয়ে ৩টি বড় বস্তা দেখতে পায়। স্থানীয় লোজনের সামনে বস্তাগুলো খোলার পর ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৭৬ টি দামী মদের বোতল পাওয়া যায়। এসময় সিএনজিতে থাকা মো: জয়নাল মিয়াকে আটক করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস রেলগেইটে একটি সিএনজি তল্লাশী করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১৭৬ বোতল ভারতীয় দামী মদ উদ্ধার করা হয়েছে এবং মদ পাচারকারী জয়নাল মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com