সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

বানিয়াচঙ্গে ভাতিজার গেইট ও দেয়াল ভাংচুর করেছে চাচা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে আপন ভাতিজার গেইট ও দেয়াল ভাংচুর করেছেন চাচা শাহেদ হোসেন। এ ঘটনায় বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাতিজা শেখ হাবিবু রহমান মাসুম।
এলাকাবাসী ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকালে সাগরদিঘির পশ্চিমপাড় এলাকার বাসিন্দা মৃত শেখ আবুল হোসেন এর ছেলে শেখ হাবিবুর রহমান মাসুম তাদের ঘরের সামনে নিরাপত্তার জন্য একটি কেচি গেইট স্থাপন করছিলেন। এ সময় তার আপন চাচা এসএম শাহেদ হোসেন লোক নিয়ে তাদের গেইট ও দেয়াল ভাংচুর করে। ভাতিজা মাছুম বাঁধা দিলে তার উপরও হামলা চালায় তারা। এতে মাছুম আহত হন।
এ বিষয়ে আহত মাছুম জানান, আমার বাবা মারা যাবার পর থেকে চাচা বিভিন্নভাবে আমাদের ওপর নির্যাতন করে আসছেন। বর্তমানে চাচা এসএম শাহেদ হোসেন এর নির্যতানের কারণে আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com