বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ॥ ৩০ হাজার মিষ্টির কার্টুন ধ্বংস জরিমানা ৫ হাজার টাকা

  • আপডেট টাইম বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদরের লুকড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মিষ্টি বিক্রির জন্য তৈরী ৩০ হাজার খালি কার্টুন ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুুপুরে ওই বাজারের পাশর্^বর্তী আব্দুল্লাহর কার্টুন তৈরীর কারখানায় এ অভিযান চালানো হয়। এসময় কারখানাটিতে ৩০ হাজার খালি কার্টুন এবং বিপুল পরিমানা কার্টুন তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এসময় কার্টুনগুলোর ওজন পরিমাপ করলে দেখা যায় প্রস্তুতকৃত প্রতিটি মিষ্টির কার্টুনের ওজন ২০০-২৫০ গ্রাম। এসব কার্টুন ব্যবহার করে মিষ্টি বিক্রেতারা গ্রাহকদেরকে ১ কেজির জায়গায় ৭০০/৮০০ গ্রাম মিষ্টি বিক্রি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এসময় ওই কারখানা মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ কালেক্টরেট ভবনের নিকটে নিমতলার খোলা জায়গায় কার্টুনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। একই দিনে অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কোর্ট স্টেশন রোড এলাকার খোকা মিষ্টান্নকে ২ হাজার, নূরানী রেস্টুরেন্টকে ১ হাজার এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে হাসান স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com