বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অস্ত্র ও গুলিসহ র‌্যাবের হাতে ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বাটপাড়া গাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ওই গ্রামের আব্দুস সালামের ছেলে লুৎফুর রহমান (২৯)। তার নিকট থেকে ৩ রাউন্ড গুলি, ২টি পাইপগান, ৬টি দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, লুৎফুরের বিরুদ্ধে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র‌্যাব-৯ সিলেটের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। তারা ওই গ্রামের ইলিয়াস আহম্মদের টিনসেড বিল্ডিংয়ের ভেতর থেকে লুৎফুরকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশী করে তার নিকট থেকে দেশীয় তৈরী একটি সচল পাইপগান, একটি অচল পাইপগান, ৩ রাউন্ড গুলি, একটি চাকু, ২টি লোহার শাবল ও ২টি ছোরা উদ্ধার করা হয়। তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com