বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে গাড়ির পাশাপাশি নৌকারও প্রয়োজন!

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে গাড়ির পাশাপাশি এখন নৌকায়ও চলাচল করা যাবে। তবে নৌকায় চড়তে হলে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। খুব বৃষ্টির দরকার হবেনা। সামান্য বৃষ্টি হলেই নৌকায় চড়া যাবে। এর জন্য আপনাকে যেতে হবে শহরের পূর্ব পার্শ্বে শ্যামলী এলাকায়। ওই এলাকায় অভিজাত লোকজন ভড় বড় অট্রলিকা তৈরী করছেন। শ্যামলী আভিজাত্য নাম হলেও বাস্তবতা ভিন্ন। সামান্য বৃষ্টি হলেই পুরাতন খোয়াই পানিতে ভরপুর হয়ে রাস্তাঘাটে পানিতে টইটুম্বুর হয়ে যায়। তখন ওই রাস্তা দিয়ে স্যুট-টাই আর জুতা মোজা পড়ে চলাচলের কোন উপায় নেই। আর তখনই নৌকা চলাচল করা ছাড়া অন্য কোন উপায় নেই। গত দু’দিনের সামান্য বৃষ্টির পানিতে রাস্তায় হাটু পরিমাণ পানি জমে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। বৃষ্টির দু’দিন পরও গতকাল পর্যন্ত রাস্তায় পানি ছিল। কবে নাগাদ পানি নিষ্কাশন হবে তা বলা মুশকিল। আর এরই মধ্যে আবারো বৃষ্টি হলে-তো কথা-ই নেই। অবশ্যই নৌকার প্রয়োজন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com