বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ইনাতগঞ্জে পৃথক অভিযানে ২ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জহিরুল হক (৩০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জহিরুল উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত লিপই উল্লার পুত্র। গত বুধবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই রুবেল হোসেন ও এএসআই অনিক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কসবা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এএসআই রুবেল হোসেন জানান, গ্রেফতারকৃত জহিরুলের বিরুদ্ধে সিলেট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৬ মাসের সাজা হয়। এর পর থেকেই সে পলাতক ছিল।
এদিকে একই রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই রুবেল হোসেন ও এএসআই অনিক হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার পলাতক আসামী আবুল কালাম আজাদ (২৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আজাদ উপজেলার মানিকপুর গ্রামের মৃত হাবিছ উদ্দিনের পুত্র। এএসআই রুবেল হোসেন জানান, তার বিরুদ্ধে চট্রগ্রামের বায়েজিদ থানায় অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো।
এএসআই অনিক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com