বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ ও বানিয়াচঙ্গের বিভিন্ন স্থানে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৯৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন স্থানে ১ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-সেবা)। তিনি গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার রামপুর পয়েন্টে ও রাজনগর এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন। বিকেলে বানিয়াচঙ্গ উপজেলা সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া, সুবিদপুর, করিমনগর ও সুনারু গ্রামের দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-সেবা)। তিনি মঙ্গলবার বিকেলে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত লোকজনকে দাঙ্গা, হাঙ্গামা, মাদক, ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক বিভিন্ন পরামর্শ দেন। পুলিশ সুপারের এ ধরণের কর্মকান্ড স্বাগত জানিয়েছেন সর্বমহল। ইতিপূর্বে পুলিশ সুপার হবিগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানের দরিদ্র শিশু, বৃদ্ধ, চা বাগানের শ্রমিক, মৎস্যজীবীসহ শীতার্তদের মাঝে তার ব্যক্তিগত পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার মুরুব্বীয়ান অংশ নেন। এ সময় পুলিশ সুপার শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিয়মিত স্কুলে পাঠানো, অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখাসহ অভিভাবকদের সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি তুচ্ছ বিষয় নিয়ে যাতে কেউ সংঘর্ষে জড়িত হতে না পারে এ বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গকে তিনি সচেতন থাকার আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক, ওসি তদন্ত আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, এশিয়ান টেলিভিশনের জেলা এসএম সুরুজ আলী, ইউপি সদস্য প্রদীপ কুমার দাশ, সাবেক মেম্বার রবিন্দ্র দাশ, বিধান দাশ, পলাশ দাশ, নজরুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com