বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পুলিশ সুপারের উদ্যোগে নবীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৬৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-সেবা) এর উদ্যোগে নবীগঞ্জ থানাধীন পৌরসভা এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের আয়োজনে আনুষ্ঠানিকভাবে থানা প্রাঙ্গনে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর জায়েদ চৌধুরী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, থানার সেকেন্ড অফিসার এসআই শামছুল ইসলাম, সাব্বির আহমেদ, অচিন্ত্য অধিকারী, ফিরোজ আলম, ফখরুজ্জামান, আতিকুর রহমান, পার্থ রঞ্জন চক্রবর্তী, অভিজিৎ ভৌমিক, শাহীন, এএসআই গোলাম রসূল, আক্তার হোসেন, আব্দুল হান্নান প্রমূখ। এ ছাড়াও পৃথকভাবে বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com