সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জ সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৮ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ৭৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে কলিমনগরে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেলের সংঘর্ষে মহিলাসহ ৮ জন আহত হয়েছে। তখন ঘন্টাখানে সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, জাকির আহমেদ, কামরুল হাসান, ফেরদৌস হাসান, মাইনুদ্দিন, নাজিম চৌধুরী। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সূত্র জানায়, হবিগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিক্সা যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। কলিমনগরের মোড়ে পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুইটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় ওই সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় পূনরায় ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী মোটর সাইকেলের সংঘর্ষে আটজন আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com