বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাজীগঞ্জ বাজারে ব্র্যাক এ.ডি.পি’র উদ্যোগে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ ক্যাম্পেইন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে গতকাল ব্র্যাক এডিপির উদ্যোগে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় ব্র্যাক অফিস থেকে অসহায় হতদরিদ্র ঝড়েপড়া কিশোর কিশোরিদের মধ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক শিক্ষা কর্মসূচীর তত্ত্বাবধানে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে কাজীর বাজার শাখা অফিসের কাজীর গাও, নীজ আগনা, বড় ভাকৈর, কুড়ের পাড়, মধ্যসমত কিশোরী ক্লাবের সকল সদস্য ও অভিভাবক নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ফিল্ড অফিসার এডিপির নাজমুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড় ভাকৈর ইউপির মহিলা সদস্য সাজনা বেগম, আব্দুস সামাদ শিকদার, আছকির মিয়া, বশর মিয়া, শাখা ব্যবস্থাপক আব্দুল আলীম, রফিক উদ্দীন, উপজেলা হিসাব কর্মকর্তা লুৎফুর রহমান, ফিল্ড অফিসার শিক্ষা নজরুল ইসলাম, ফিল্ড অফিসার এডিপি নাজমুল আলম, দিলিপ চৌধুরী, হিসাব বিভাগের বিউটি দত্ত, সপ্না খানম, সঞ্চিতা বৈদ্য, বনশ্রী রায়, জাকারিয়া আহমদ, সাইদুর রহমান, আশরাফুল ইসলাম, শিবুল দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com