বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ডিজিটাল সাইন ব্যবহার বিষয়ের উপর কর্মশালার আয়োজন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ডিজিটাল সাইন ব্যবহারের উপর কর্মশালার আয়োজন করেছে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার কামরুল আমীন ও জেলা পরিষদের প্রদান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী। মুল বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র সহকারী কমিশনার কামরুজ্জামান।
কর্মশালায় জানানো হয় ৩১ মের মধ্যে সারাদেশের ২০ হাজার সরকারী কর্মকর্তা ডিজিটাল সাইন সার্টিফিকেট পেয়ে যাবেন। ইতোমধ্যে অনেক ব্যাংকসহ প্রতিষ্ঠান এই সার্টিফিকেট গ্রহণ করেছে। সামনে সরকারী সেবা প্রদান গ্রহন করতে ও সেবা প্রদান করতে অবশ্যই এই সার্টিফিকেট লাগবে। পেপার লেস অফিস প্রতিষ্ঠার জন্য ডিজিটাল সাইন ব্যবহারের বিকল্প নেই। কর্মশালায় আরও জানানো হয়, জিজিটাল সাইন সার্টিফিকেট কর্তৃপক্ষ যে সার্টিফিকেট দেয় তা ৭ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। ফলে কোন ধরনের হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। দুই দিন ব্যাপী কর্মশালায় জেলার ৬০ জন সরকারী কর্মকর্তা অংশ নেন। অনুষ্টানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ডিজিটাল সাইন সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com