বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ট্রাকের চাপায় ৫ বছরের শিশু নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৮০৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবলে পিতার চোখের সামনে ট্রাক চাপায় পৃষ্ঠ হল আশরাফ উদ্দিন নামের ৫ বছরের এক শিশু। গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার চলিতাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উপজেলার বিষ্ণপুর গ্রামের ফয়সল মিয়ার পুত্র। নিহতের পিতা ফয়সল মিয়া জানান, উল্লেখিত সময়ে তিনি তর শিশু পুত্রকে নিয়ে চলিতাতলা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে মিরপুর থেকে ছেড়ে আসা সিলেট মূখী ইট বোঝাই ট্রাক (মৌলভীবাজার-ড-১১-০৬৫৪) আশরাফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে মহাড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। আটককৃত চালক আব্দুস ছোবহান নবীগঞ্জ উপজেলার বানুদেব (গোপলার বাজার) গ্রামের মৃত ছাতির মিয়ার পুত্র। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করলে প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, তাৎক্ষণিক খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল সচল করেছি। এ ঘটনার ট্রাক চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com