মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সিকান্দপুরের হিফজুরকে গ্রেপ্তার করেছে সিআইডি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার দায়ের করা চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অন্যতম আসামী হিফজুর রহমান (৩৫) কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিকান্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন সিআইডির ওসি মোঃ আব্দুর রাজ্জাক। গ্রেফতাকৃত হিফজুর রহমান বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফা ওরফে উস্তার মুহুরীর পুত্র।
মামলার সুত্রে জানা যায়, গত বছরের ৬ সেপ্টেম্বর বিকালে ওই এলাকার কুহিনুর তরফদার শহর থেকে বাড়ি ফেরার পথে উল্লেখিত আসামীসহ একদল লোক তার গতিরোধ করে একলাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় কুহিনুর তরফদার চাঁদা দিতে অস্বীকার করায় তারা কুহিনুর তরফদারকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ ঘটনায় তার চাচা আহমেদ হোসনে তরফদার বাদী হয়ে ৩৭ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
বানিয়াচং থানার তদন্তকারী কর্মকর্তা অনেক আসামীকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। বাদী উক্ত চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করলে আদালত আবেদনটি আমলে নিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য হবিগঞ্জের সিআইডিতে হস্তান্তর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ওসি আব্দুর রাজ্জাক মামলাটি হাতে পাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে মামলার আসামী হিফজুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী হিফজুর রহমানের আপন ছোট ভাই মিজানুর রহমান মিজান ওরফে মিটু সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ আওয়ামীলীগ নেতা হত্যা মামলার অন্যতম আসামী। সে দীর্ঘ ১৪ বছর ধরে কারাগারে আছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ওসি মোঃ আব্দুর রাজ্জাক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকার কুহিনুর তরফদারকে চুরিকাঘাত করে আহত করার ঘটনায় বানিয়াচং থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com