বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে নিরীহ লোকের বসতঘর পুড়ে ছাই

  • আপডেট টাইম সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৫১৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সরকারী ভুমি বন্দোবস্ত এনে পরিবার-পরিজন নিয়ে সুন্দর মতো বসবাস করছিলেন খলিল। গত শনিবার রাতে নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর (পুর্ব) ইউনিয়নের শৈলা রামপুর গ্রামে খলিল মিয়ার বসত ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে তার সম্পুর্ণ ঘর ভূস্মিভুত হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ওই গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মোঃ খলিল মিয়া জানান, তিনিসহ কয়েকজন লোক সরকারের কাছ থেকে খাস ভূমি নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত গ্রহন করেন। তাদের ওই ভুমির প্রতি কু-দৃষ্টি পড়ে এলাকার এক শ্রেনীর কুচক্রী মহলের। গত শনিবার রাত ১ টায় পূর্ব শত্র“তার জের ধরে তার বসতঘর পেট্্েরাল দিয়ে পুড়িয়েছে। ফলে তিনি খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন।
এ ঘটনার সত্যতা জানতে স্থানীয় বড়ভাকৈর (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশিক মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন-বসতঘর পুড়ার সংবাদ ফোনে লোকজন তাকে জানিয়েছেন। তবে ঘটনা কতটুকু সত্য তা বলা যাচ্ছে না। এছাড়া কেউ শক্রতামুলক আগুন লাগিয়েছে নাকি অসর্তকতার কারনে আগুন লেগেছে তা খতিয়ে দেখা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com