বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বাপ্পি গ্রীস যাবার পথে ¯প্রীডবোট থেকে পড়ে নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৬৩৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ স্বপ্ন পূরণের আশায় ইরান থেকে নদী পথে ইউরোপের দেশ গ্রীসে যাওয়ার উদ্দেশ্যে স্পীডবোটে উঠার সময় অসাবধানতাবশত স্পীডবোটের মেশিনে পড়ে গলা কর্তন হয়ে মৃত্যু হয়েছে নবীগঞ্জের বাপ্পু রায় (২২) নামে এক যুবকের। নিহত বাপ্পু রায় (২২) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, ২মাস পূর্বে ভিসা নিয়ে ওমানে থাকা দুই ভাইয়ের কাছে পাড়ি জমায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের পুত্র বাপ্পু রায়। ওমান থেকে জানুয়ারি মাসে দালালের মাধ্যমে গ্রীস যাওয়ার উদ্দেশ্যে ইরানে পৌঁছায় বাপ্পু রায়। ইরান থেকে ১০ জানুয়ারি বৃহস্পতিবার গ্রীস যাওয়ার উদ্দেশ্যে স্পীডবোটে উঠার সময় অসাবধানতা বশত বাপ্পু স্পীডবোটের মেশিনে পড়ে বাপ্পু রায়(২২) গলা কেটে মৃত্যু হয়। পরে ইরানের স্থানীয় পুলিশ বাপ্পুর রায়ের লাশ উদ্ধার করে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে লাশ রাখা হয়েছে। মৃত্যুর খবর বাপ্পুর পরিবারের পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন দেশে থাকা তার মা ভাইসহ আত্মীয়স্বজন। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পু রায়ের চাচাতো ভাই রজত রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com