সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার পৌর শহরে অভিযান চালিয়ে নানা অভিযোগে এসব জরিমানা আদায় করা হয়। এ সময় বেশ কয়েকটি সেলুন ব্যবসায়ীদের গ্রাহককে হয়রানি না করতে নির্দেশ দেয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ বলেন, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় শহরের ডাকঘর এলাকার মিষ্টি কিং এন্ড সুইটসকে ৩ হাজার টাকা ও আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মাধবী মেডিসিন সেন্টারকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে ও মিষ্টির পেকেটের ওজন ২শ গ্রামের অধিক হওয়ায় ধুলিয়াখাল বাইপাস পয়েন্টের দাওয়াত হোটেলকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অধিদফতরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বাড়াতে জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com