শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুড়ারবন্দ দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক ওরস

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯
  • ৯৮০ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে আগামী ১৩ জানুয়ারি রবিবার থেকে ৩ দিনব্যাপী ৬৯৮তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক শুরু হচ্ছে। ওরস শেষ হবে ১৫ জানুয়ারি। মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী বলেন, হযরত শাহজালাল (রঃ) এর সাথী ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ব তরফ বিজয়ী সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ) ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট বিজয়ের পর তরফ রাজ্য বিজয় করেন। ১৩০৪ খ্রিস্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন। তিনি মৃত্যুর পুর্বে বলেছিলেন তার দেহ মোবারক পুর্ব-পশ্চিমে দাফন করার জন্য, কিন্তু তার সঙ্গী সাথীরা এ আদেশ মানেন নি। শরিয়তের বিধানমতে মাজার উত্তর-দক্ষিণে দাফন করেন ভক্তবৃন্দ। দাফন করে সবাই ৪০ কদম দূরে যাওয়ার পর অলৌকিকভাবে মাজার পুর্ব-পশ্চিমে ঘুরে যায়। তার মাজার এখনো পুর্ব-পশ্চিমেই রয়েছে। ইতিমধ্যে পবিত্র ওরসকে সামনে রেখে শতাধিক দোকানপাট বিভিন্ন পণ্য নিয়ে বসতে শুরু করেছে। প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন স্থান হতে জাতি, ধর্ম নির্বিশেষে মুড়ারবন্দ সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ), হযরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দেগী (রঃ), হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (রঃ) এর ওরসে যোগ দেবেন। ওরসে অংশগ্রহণের জন্য আশেকান ভক্তবৃন্দের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী, কুতুবের দরগাহ খাদেম সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com