বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৌলরী মডেল উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি বিরোধী আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯
  • ৮২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ, এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে আজমিরীগঞ্জে সৌলরী এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গঁনে বিদ্যালয়ের আয়োজনে সততা ষ্টোর এর উদ্ভোধন ও দূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সেনা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে দূর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মলয় কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামাউন বখতিয়ার, সাধারণ সম্পাদক মাষ্টার আহসান মোস্তফা, চ্যানেল আই ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মর্তুজ আলী (চাঁন মিয়া), মাস্টার ইছা মিয়া, শিক্ষক মোঃ আছকির মিয়া, দাতা সদস্য মোঃ ধন মিয়া, ইউপি ও ম্যানেজিং কমিটির সদস্য মোছাঃ আমিনা খাতুন, সৌলরী এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজ্জাক্কির হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন শিক্ষক বকুল চৌধুরী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com