শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

উচাইলে বাদী-বিবাদীর সংঘর্ষে ২৫ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিশা গ্রামে বাদী বিবাদীর সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাজিদুর রহমান, রমিজ মিয়া, হাসিনা বেগম, শামছুন্নেহার, গউছ মিয়া, সাইফুল ইসলাম, আলামিন, কদ্দুছ মিয়া, মনোয়ারা ও নার্গিসকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় কদ্দুছকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা জানায়, ওই গ্রামের মহিব উল্লার সাথে রমিজ আলীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। গত বৃহস্পতিবার রমিজ আলীর পক্ষের মামলায় আসামী মহিব উল্লা ও বাচ্চু মিয়াকে এডঃ ফারুকুর রহমান ও তার সহকারী শিক্ষানবীশ আইনজীবি পলাশ দাস আদালতে হাজির করলে আদালত মহিব উল্লা ও বাচ্চু মিয়াকে কারাগারে প্রেরণ করে। এই সুযোগে গতকাল ওই সময় সাজিদুর রহমান, সাইফুল ইসলামসহ একদল লোক মহিব উল্লার বাড়িঘরে হামলা ভাংচুর চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থ’ানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com