মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন

  • আপডেট টাইম শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ৬২১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি এই বেঞ্চ গঠনের আদেশ দেন। আগামী রোববার থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চ বসে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। এর একটির নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তার সঙ্গে বসবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান। অপর বেঞ্চের নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মোহাম্মদ ইমান আলী। তার সঙ্গে একই বেঞ্চে বসবেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী। এছাড়া আপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসেবে বিচারপতি মো. নুরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে চেম্বার বিচারপতি ছিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতির দুটি বেঞ্চ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, প্রধান বিচারপতি আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন। আগামী রোববার থেকে দুটি বেঞ্চ বসে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া আপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসেবে বিচারপতি মো. নুরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা দায়িত্ব গ্রহণের পরের দিন থেকেই আপিল বিভাগের তখনকার সিনিয়র বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়াকে দিয়ে দ্বিতীয় একটি বেঞ্চ গঠন করেছিলেন। বিচারপতি এস কে সিনহার বিদেশ চলে যাওয়ার পর থেকে আবার একটি বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গত বছরের ২ ফেব্র“য়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। কিন্তু বিচারপতি সংকটের কারণে তিনি দুটি বেঞ্চ গঠন করতে পারেননি। এই সুযোগে মামলার জটও বেড়ে যায়।
জানা যায়, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা দাড়ায় প্রায় ২০ হাজার। মামলার জট বেড়ে যাওয়ায় বিচারের দীর্ঘ সূত্রিতার কারণে বিচারপ্রার্থীদের দুর্ভোগও বাড়তে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com