মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে দু’দলের সংঘর্ষ পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব গ্রামে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে উভয়পক্ষের ৪২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এরই মধ্যে চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ওই গ্রামে যাতে আবার সংঘর্ষ না ঘটে সেজন্য সতর্ক রয়েছে পুলিশ।
এদিকে, স্থানীয় কয়েকজন জানান, মামলা দায়েরের পর এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
পুলিশ জানায়, লাখাই উপজেলার করাব গ্রামের নয়া বাড়ির শাহিদ মিয়ার ছেলে মুর্শেদ মিয়ার (১৮) কাছে ৫০০ টাকা পাওনা ছিল মোল্লা বাড়ির ফখরুদ্দিনের ছেলে শিমুল মিয়ার। বুধবার বিকেলে পাওনা টাকা ফেরত চাইলে দু’জনের ঝগড়া শুরু হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে লাখাই থানা এবং হবিগঞ্জ থেকে দুই শতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৬০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১০ পুলিশ সদস্য আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com